স্টাফ রিপোর্টার : চাটমোহরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে চাটমোহরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন বিলে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলার ছাইকোলা ইউনিয়ন খলিশাগাড়ী বিলে পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, মৎস্য অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক মোকছেদ আলী, রাজশাহী মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, রাজশাহী মৎস্য অধিদপ্তরের সম্পসারণ কর্মকর্তা সানজিদা খানম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, খামার ব্যাবস্থাপক আব্দুল খালেক, বিএনপি নেতা অ্যাড. আশরাফুজ্জামান হালিম, অধ্যক্ষ আব্দুর রহিম কালু প্রমূখ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, উপজেলার বিলকুড়ালিয়া, ডিকশি বিল, ছাওয়ালদহ, খলিসাগাড়ি বিল, বোয়ালমারী বিল, চরপাড়া প্লাবন ভূমি ও অভয়াশ্রমে ২০২৪-২৫ অর্থবছরে রাজম্ব খাতের আওতায় ৪৩০ কেজি কার্প জাতীয় বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
