পাবনা জেলা বিএনপির খেওয়া ঘাট রোডস্থর কার্যালয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গতকাল দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লা আল মামুন মান্নান মাস্টারের সভাপত্বিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম মুসা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন সেই সাথে মানুষের বাক স্বাধীনতা এবং ইসলামী মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু এর সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মুজাহার প্রাং, সাবেক যুগ্ম সম্পাদক মুকাদ্দেস আলী মানু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, দোগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল মেম্বার, স্বেচ্ছাসেবক দলের নেতা যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাইফুল ইসলাম সন্টু, যুবদল নেতা জীবন, শফিুকুল তুফান, সিরাজ, রকিক, চয়েন, স্বেচ্ছা সেবক দল নেতা বাদশা হারুনুর রশিদ, শিবলী, সুমন, মোতাহার হোসেন, গুফুর ছাত্র দলের ফরিয়াদ হোসেন, জাহিদ হাসান মেহেদী, শাকিল নুর, সবুজ, নিবীড়, রুমন। এডওয়ার্ড কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সম্বনয়ক মিনহাজ, রিফাত প্রমুখ। আলোচনা সভা শেষে দল এবং দেশের শান্তি, উত্তর উত্তর উন্নতি কামনা জন্য দোয়া করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
