নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে এ আর কর্ণারে অবস্থিত মালিক সমিতির কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো: সেলিম। স্বাগত বক্তব্য দেন জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। অন্যদের মাঝে বক্তব্য দেন মোটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোমিন মোল্লা, মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক ফিরোজ খান, সিনিয়র যুগ্ম্ আহবায়ক হাফিজুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র লাইন সেক্রেটারি আলাউদ্দিন আলাল। সভায় তারা জানান, সাত সদস্যের পুর্ণাঙ্গ এই কমিটি তিন বছরের জন্য দায়িত্ব গ্রহন করেছে। কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণের নাম সভাপতি মো: সেলিম, সহ সভাপতি মহসিন মল্লিক, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, যুগ্ম সম্পাদক ওমর শরিফ, অর্থ সম্পাদক মোকারম হোসেন রাজা, সড়ক সম্পাদক তারিক হাসান, কার্যনির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম। নতুন এই কমিটি সমিতির স্বার্থ সংরক্ষনের প্রত্যয় ব্যক্ত করেছেন। উল্লেখ্য, সমিতির বিগত কমিটিকে বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহী থেকে স্মারক নম্বর-৭৯৮/১ (২) এর মাধ্যমে পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন্স স্বাক্ষরিত এক পত্রে সমিতির সাবেক সহ সভাপতি ও সভাপতি দাবিদার কাওছার রহমান রিন্টৃুকে জানানো হয় যে, বিগত কমিটির মেয়াদ ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর শেষ হয়েছে। সমিতির অনুমোদিত গঠনতন্ত্র এবং শ্রম বিধি মোতাবেক নির্বাচন বহির্ভূতভাবে কোনো কমিটি গঠন বা পুন:গঠনের কোনো সুযোগ নেই। এই পত্রের অনুলিপি বর্তমান সদ্য গঠিত সমিতির সভাপতি ও সাধারন সম্পাদককে প্রেরণ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
