বিশেষ প্রতিনিধি : দেশব্যাপী চলমান বন্যার্তদের সহযোগীতার অংশ হিসেবে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এক সপ্তাহ ধরে চলে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম। তারা প্রতিদিন যা সংগ্রহ করতো তা প্রতিষ্ঠানের হলরুমে সংগ্রহ করতে থাকে। এক পর্যায়ে বিভিন্ন ধরনের শুকনা খাবার, পোশাক ও নগদ প্রায় দেড়লক্ষ টাকা তরা সংগ্রহ করে। শেষে নগদ টাকা দিয়ে চাউল, চিড়া, মুড়ি, ঔষধ, খাবার স্যালাইন, শিশু খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করে। গত শনিবার তাদের সমস্ত সামগ্রী নিয়ে ট্রাকযোগে কুমিল্লা সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করে প্রতিষ্ঠানের ২০১৮ ব্যাচের তিনজন শিক্ষার্থী আদনান শেখ স্বাক্ষর, রাকিব হাসান রেদওয়ান ও রিদওয়ান ফাহিম। গতকাল ১ সেপ্টেম্বর সকালে তাদের পণ্যসামগ্রী সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেনাবাহিনীর পক্ষে ত্রাণসামগ্রী গ্রহণ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: শহিদুল ইসলাম। এসময় শহিদুল ইসলাম ছাত্রদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন মানবিক কাজের জন্য। শিক্ষার্থীদের এমন আয়োজন প্রসঙ্গে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: মাহমুদুল হক জানান, আমাদের প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্পর্কটা অনেক গভীর, তাদের একতা দেখে আমি মুগ্ধ। ওরা কয়েকটি দিন যা করেছে সেটা কারও নির্দেশনায় নয় ওরা ওদের নিজ জ্ঞানে করেছে। এখানে আমরা তেমন সময়ই দিতে পারিনি। সকাল থেকে রাত পর্যন্ত ওরা এ কাজগুলো করতো। পালাক্রমে এক এক অভিভাবক ওদের জন্য দুপুরের খাবার পাঠাতো। সবকিছু মিলে শিক্ষার্থীদের এমন কাজে আমরা কালেক্টরেট স্কুল পরিবার সত্যিই গর্বিত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
