স্টাফ রিপোর্টার : চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তাদের মারধরে অন্তত ৫ জন ব্যবসায়ী আহত হয়েছেন। তার মধ্যে গুরুতর আহত ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঈশ^রদীর মুলাডুলি আড়তে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ীরা হলেন মুলাডুলি গ্রামের মৃত আহাম্মদ আলী শেখের ছেলে আব্দুল হামিদ শেখ (৬৫), মুলাডুলি মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম তারেক (২৩) ও একই গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জনি ব্যাপারী (৩২)। আহত ব্যবসায়ীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েকদিন ধরে মুলাডুলি আড়তে গিয়ে ব্যবসায়ীদের কাছে ৫ লাখ চাঁদা দাবি করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাদের চাহিদা মাফিক চাঁদা না দেয়ায় রোববার দুপুরে তারা লাঠিশোঠা, লোহার রড, জিআই পাইপ নিয়ে ব্যবসায়ীদের উপর হামলা করে মারপিট করে। এতে ৫ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, বিএনপির প্রায় ৫০ থেকে ৬০ জন এসে আমাদের আড়ত ও দোকানপাট ভাঙচুর করে। আমরা বাঁধা দিতে গেলে বেধরক মারপিট করে। তাদের উদ্দেশ্য চাঁদাবাজি। আর চাঁদা না পেয়ে এখন আড়ত দখল করে নিতে এই হামলা করেছে। আমরা এই হামলার বিচার চাই। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে অভিযোগ পাইনি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
