সুজানগর প্রতিনিধি ঃ পাথরের নিচে লুকিয়ে আনা ৩০০বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে পাবনার সুজানগর থানা পুলিশ। গত মঙ্গলবার বিকালে পাবনা-নগরবাড়ী মহাসড়কের সুজানগর উপজেলাধীন বদনপুর নামক স্থান থেকে ওই ট্রাক আটক করা হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন মঙ্গলবার বিকাল ৬টার দিকে একটি ট্রাক সিলেট থেকে পাথরের নিচে লুকিয়ে ৩০০বস্তা অবৈধ ভারতীয় চিনি নিয়ে পাবনা শহরে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টহলরত সুজানগর থানা পুলিশ ওই স্থান থেকে ট্রাকটি আটক করে। এক পর্যায়ে ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকটি তল্লাশী করে উপরে সামান্য কিছু পাথরের দেখা মিললেও ভিতরে পাওয়া যায় ৩০০বস্তা অবৈধ ভারতীয় চিনি। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চিনি গুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে বলে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
