আন্তর্জাতিক আনবিক সংস্থা (ওঅঊঅ) এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ২৭ আগস্ট ২০২৪ রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তারা বিদ্যুতকেন্দ্রটির কার্যক্রম ও নিরাপত্তা ইস্যুগুলো পর্যালোচনা করেন। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচভের আমন্ত্রণে প্রতিনিধিদল বিদ্যুতকেন্দ্রটি পরিদর্শনে আসেন। বিদ্যুৎ প্রকল্পটির তৃতীয় ইউনিট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং চতুর্থ ইউনিটে রুটিন মাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলছে। রসাটমের পক্ষ থেকে আইএইএ প্রতিনিধিদলকে বিদ্যুতকেন্দ্রটিতে ব্যবহৃত জইগক রিয়্যাক্টরের নকশার বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হয়। প্রতিনিধিদল নির্মীয়মাণ কুরস্ক-২ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করে। সম্প্রতি, ইউক্রেন কতৃক কুরস্ক পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের শিল্প সাইটে পরিচালিত আক্রমণ প্রচেষ্টার ফলাফল সম্পর্কে আইএইএ মহাপরিচালক সম্যক ধারণা লাভ করেন। তিনি পরমাণু বিদ্যুতকেন্দ্রটি নিরাপত্তা ঝুঁকি ও মুল্যায়ন করেন। অদুর ভবিষ্যতে রাশিয়ার কালিনিনগ্রাদে আলেক্সি লিখাচভ এবং রাফায়েল গ্রোসি ভিজিটের ফলাফল নিয়ে আলোচনা করবেন। (রসাটম)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
