এফএনএস বিদেশ : সাম্প্রতিক বছরগুলোতে জননিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি চাক্ষুষ করেছে চীন। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে ফৌজদারি মামলার সংখ্যা কমেছে ৩০ শতাংশেরও বেশি। টানা ১৪ মাস ধরেই চীনের অপরাধ কমার এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন চীনের জননিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার ছি ইয়ানচুন। চীনের জাতীয় কাউন্সিল তথ্য অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে ছি জানান, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে চীনে টেলিকম সংক্রান্ত জালিয়াতির ঘটনা আগের বছরের একই সময়ের চেয়ে ২৩ দশমিক ৮ শতাংশ কমেছে। টানা ১১ মাস ধরেই এ ধরনের অপরাধ কমছে চীনে। ২০১৯ সাল থেকে চীনের পুলিশ জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য একাধিক নীতি এবং ২৪০ টিরও বেশি সংস্কার পদক্ষেপ হাতে নিয়েছিল বলে জানান ভাইস মিনিস্টার। তিনি আরো বলেন, মন্ত্রণালয়টি চীনের ট্রাফিক ব্যবস্থাপনায় ১০টি ব্যাচের সংস্কার প্রক্রিয়া চালু করে, যার ফলে উপকৃত হয়েছে অন্তত ৮০ কোটি চীনা নাগরিক। পাশাপাশি এতে জনসাধারণের সাশ্রয় হয়েছে ৭০ বিলিয়ন ইউয়ানেরও বেশি। সূত্র: সিসিটিভি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
