বন্যা দুর্গত অসহায় মানুষের জন্য মানবতার সেবায় নগদ অর্থ ও পোশাক প্রদান করেছে শহরের অন্যতম শিশু শিক্ষালয় গোপালপুর শিশু শিক্ষা নিকেতন। কয়েকদিন আগে স্কুলের প্রধান শিক্ষক রওশন আক্তার মিন্টু সকল শিক্ষক ও শিক্ষার্থীকে বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতা করবার আহবান জানান। তার ডাকে সাড়া দিয়ে স্কুলের শিশু শিক্ষার্থীরা বাড়িতে থাকা পুরাতন পোশাক ও অভিভাবকদের সহায়তায় টাকা জমা দেন স্কুলে। একইভাবে স্কুলের শিক্ষিকারাও তাদের পুরাতন পোশাক ও টাকা জমা দেন প্রধান শিক্ষিকার কাছে। গতকাল স্কুলের প্রধান শিক্ষক রওশন আক্তার মিন্টু সরকারি এডওয়ার্ড কলেজের রোভার স্কাউট গ্রুপের কাছে এসব পোশাক ও নগদ অর্থ তুলে দেন। একইসাথে তিনি সকলকে নিজ নিজ পরিসর থেকে বন্যা দুর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য বীনিতভাবে অনুরোধ জানান। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
