স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত সাইফুল ইসলাম (৫০) নামের এক শ্রমিক নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং প্রকল্পের রহিম এয়াল্ড কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, নিহত সাইফুলসহ ৩ জন মোটর সাইকেল যোগে রূপপুর প্রকল্পে যাচ্ছিলেন, পথিমধ্যে ঈশ^রদী পোস্ট অফিস মোড়ে আসা মাত্রই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
