স্টাফ রিপোর্টার : মানসিক হাসপাতাল গেট থেকে তপোবন স্কুল পর্যন্ত রাস্তার বেহাল দশা দেখার যেনো কেউ নেই। রাস্তাটিতে দুর্ভোগে পথ চলছে সাধারন মানুষ, অটোবাইক চলছে হেলেদুলে। প্রায়ই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। দুপাশে পাকা রাস্তার মাঝে মাটির এলোমেলো ঢিপির মতো রাস্তা, যার দৈর্ঘ্যও অনেক বেশি নয়। কেউই ঠিকমতো বলতে পারেনা এই অল্প দৈর্ঘ্যরে রাস্তাটি কার। সড়ক ও জনপথ বিভাগ তাকিয়ে থাকে মানসিক হাসপাতাল উদ্যোগ নেবে, আবার মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ বছরের পর বছর অপেক্ষা করে ওরাই বুঝি কাজটা করবে। এদিকে এ পথে চলাচলে নাভিশ^াস উঠছে সাধারন মানুষের। পৌর এলাকার মাঝে পড়েছে রাস্তাটি, রাস্তার একপাশে এক পৌর কাউন্সিলর আবার আরেক পাশে আরেক পৌর কাউন্সিলর। এ রাস্তাতে চলাচল করেন হাজার হাজার মানুষ। অসুস্থ রোগী নিয়ে স্বজনেরা করেন যাতায়াত। দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতালে সারাদেশ থেকে মানসিক রোগীদের নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা, তাদেরও চলতে হয় এ পথেই। দীর্ঘ বছর রাস্তাটির এমন বেহাল দশাটি দেখবার যেনো কেউ নেই। জনগনের কষ্টের কথা বিবেচনা করে সংশ্লিষ্টরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন, এমনটাই প্রত্যাশা সাধারন মানুষের।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
