স্টাফ রিপোর্টার : “একটি হলেও বৃক্ষ রোপন করবো জনে জনে, সবুজ দেশের শুদ্ধ বাতাস লাগুক সবার প্রাণে” এই প্রতিপাদ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময় নিহত শিক্ষার্থীদের স্মরণে জলবায়ুর বিরুপ প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে শালগাড়িয়াস্থ পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রাঙ্গনে দুই শতাধিক বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। এসময় সামাজিক বন বিভাগ পাবনার রেঞ্জ অফিসার ফিরোজ আহমেদ, স্কুলটির সভাপতি বেলাল হোসেন, আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আরিফ, স্কুলের অধ্যক্ষ ওয়াজেদ আলী, পরিচালক জহিরুল ইসলামসহ গ্রুপের অন্যান্য পরিচালক, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
