মাসুদ রানা : উপজেলার কৃষকরা রোপা আমন ধানের চারা রোপণ শুরু করেছে। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত উপজেলার জমিতে পর্যাপ্ত পানি না থাকায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়,এ উপজেলায় চলতি ২০২৩-২৪ মৌসুমে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০৯০ হেক্টর,হাইব্রিড ১২৩৩ হেক্টর এবং উচ্চফলনশীল ৬৮২৪ হেক্টর, স্থানীয় ৩৩হেক্টর। ভাদ্র মাসের প্রথম পর্যায়েও আশানুরুপ বৃষ্টিপাত না হওয়ায় রোপা আমন চাষে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কারণ রোপা আমন ধানের চারার বয়স বেশি হলে সেই চারা রোপণে ভালো ফলন পাওয়া যায় না। সময় মতো আমন ধানের চারা রোপণ করার স্বার্থে বৃষ্টির পানি না থাকলেও গভীর নলকূপের সাহায্যে সেচ প্রদানের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপণ করছেন কৃষকরা। জুলাই মাসের মাঝামাঝি থেকে টুকটাক চারা রোপণ শুরু হলেও আগষ্ট মাসের প্রথম সপ্তাহ থেকে জেলার কৃষকরা আমনের চারা রোপণ কার্যক্রম পুরোদমে শুরু করেছেন। ইতোমধ্যে ৭৫০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন চাষ সফল করতে এবার ৩ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। এবার বোরো’র বাম্পার ফলনের পরে জেলার কৃষকরা বর্তমানে রোপা আমন ধানের চারা রোপণে ব্যাপক প্রস্তুুতি করে মাঠে নেমেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজিব আল মারুফ বলেন, রোপা আমন ধান এর আধুনিক প্রযুক্তি বিস্তারে উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে। পুরাতন জাতের পরিবর্তন করে স্বল্প জীবনকালের উচ্চ ফলন শীল জাত সম্প্রসারণের জন্য মৌসুমের শুরুতেই কৃষক দের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
