স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় মুক্তি কাউন্সল পাবনা শাখার সভাপতি শ্রমিক নেতা মজিবর রহমানের স্ত্রী আকেয়া বেগম পাখি গতকাল সকাল নয়টায় চকপৈলানপুর নয়নামতির (আক্কেলের সাঁকোর সন্নিকটে) নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তিনি দীর্ঘদিন ও মৃত্যুর আগ মুহুর্ত অবধি পাবনা কমিউনিটি হাসপাতালে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, পাবনা কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অসংখ্য মানুষ তার বাড়িতে ছুটে যান। গতকাল বাদ মাগরিব চকপৈলানপুরের দোতালা মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে বালিয়াহালট গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি স্বনামেখ্যাত লেখক বদরুদ্দিন ওমর, সাধারন সম্পাদক ফয়জুল হাকিম লালা, প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক ভাস্কর চৌধুরী, গণশিল্পী সংস্থার সাবেক সাধারন সম্পাদক বিপ্লব ভৌমিক, দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনম, জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা শাখার সম্পাদক আব্দুল্লা আল মামুন, লেখক শিবির পাবনা শাখার সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক মমিনুর রহমান, বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের আব্দুস সামাদ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক হাসিবুর হাসু ও মাহাতাব উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মুন, গণসংহতি আন্দোলনের মির্জা রানা, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক বাকি বিল্লাহ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
