পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছেন। গতকাল বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্যের পদত্যাগ পত্রের চিঠি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম হাতে পেয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন তাঁর ব্যক্তিগত সহকারী মো. মনিরুজ্জামানের বরাত দিয়ে বলেন, আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম, এর বাইরে আমার কোন বক্তব্য নেই। উল্লেখ্য, ২০২২ সালের ১২ এপ্রিল ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাফিজা খাতুনকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য এবং দেশের মধ্যে চতুর্থ নারী উপাচার্য ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
