পাবিপ্রবি প্রতিনিধি ; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোঃ ইমরান হোসেন পদত্যাগ করেছেন। গতকাল সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠির মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। তারা উভয়ই পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। বিশ^বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দাবির মুখে গত ১৪ই আগস্ট সাবেক প্রক্টর ড. কামাল হোসেন ও ছাত্র উপদেষ্টা ড. মো.নাজমুল হোসেনকে সরিয়ে তাদেরকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছিলো। কিন্তু ৫ দিনের মাথায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করলেন। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এ বিষয়ে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড.মোঃ ইমরান হোসেন বলেন, আমি আসলে এ পদে যোগ দিতে চাচ্ছিলাম না। তারপর ম্যাডাম আমাকে দিয়েছিলেন, কিন্তু আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণেই পদত্যাগ করেছি। প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানার মুঠোফোনে সোমবার সন্ধ্যায় একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
