এফএনএস আন্তর্জাতিক: তুলকালাম কাণ্ড ঘটেছে তুরস্কের পার্লামেন্টে। গত শুক্রবার দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতারা মারামারিতে লিপ্ত হয়েছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশন চলাকালীন প্রায় ৩০ মিনিট ধরে চলে এই মারামারি। এতে অন্তত দুইজন আইনপ্রণেতা আহত হয়েছেন। একপর্যায়ে বাধ্য হয়ে অধিবেশন ৪৫ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করা হয়। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত শুক্রবার এক বিরোধী নেতার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তোলপাড়। সেখান থেকেই মারামারির সূত্রপাত। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিও। খবরে বলা হয়েছে, কারাগারে বন্দি বিরোধী রাজনীতিবিদ ক্যান আতালে ও তার চেম্বারে প্রত্যাবর্তন নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক ডাকা হয়েছিল। ওই অধিবেশন চলাকালীন ওয়ার্কার্স পার্টি অব তুর্কির (টিআইপি) নেতা আহমেত সিক কথা বলছিলেন। সেইসময় ক্ষমতাসীন একে পার্টির এমপি আলপায় ওজালান তাকে বাধা দেন। এরপরেই শুরু হয় হাতাহাতি। ভিডিওতে দেখা যায়, সিককে ক্ষমতাসীন দলের অনেকে ঘুষি মারছেন। সেইসময় বিরোধী দলের নেতারাও সেখানে ছুটে আসেন এবং চলতে থাকে হাতাহাতি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
