এফএনএস আন্তর্জাতিক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার মধ্যাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জন শিশু এবং তিনজন নারী রয়েছে। গতকাল শনিবার দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপি’কে বলেছেন, কেন্দ্রীয় গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
