স্টাফ রিপোর্টার : জেলার প্রবীণ সাহিত্যিক, লেখক, কবি ও শিক্ষাবিদ, কৃষ্ণপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বেগম হোসনে আরা চৌধুরী গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের গোবিন্দাস্থ নিজ বাসভবন সংলগ্ন একমাত্র জামাতা প্রফেসর শাহ নেওয়াজ সালাম এর বাড়িতে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোবিন্দা মহল্লায়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরাসহ এলাকাবাসী ছুটে যান তার শোকাচ্ছন্ন বাড়িতে। আজ বাদ যোহর বেলা দুটোয় গোবিন্দা দেওয়ান বাড়ি মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে শরিক হতে পারিবারিকভাবে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদেরকে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ কবিতা সংসদ পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
