সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে বিএনপির এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সুজানগর নিজাম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ ১৬/১৭ বছর পর আয়োজিত ওই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে অংশ নিলে সম্প্রীতি সমাবেশ এক পর্যায়ে জনসভায় পরিণত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একেএম সেলিম রেজা হাবিব। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন আহমেদ ও পাবনা জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এডঃ আরশেদ আলম। এতে অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন বেড়া উপজেলা বিএনপি নেতা শামসুর রহমান শমেজ, লুৎফর রহমান, সুজানগর উপজেলা বিএনপি নেতা জিএম মঞ্জুরুল হক, ডাঃ আব্দুস সালাম, সুজানগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জাকির আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, যুগ্ম সম্পাদক শফিউল আলম বাবু, উপজেলা ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম সনি, গাজী মাজহারুল ইসলাম ও পৌর ছাত্রদল নেতা এসএম আফতাব উদ্দিন। প্রধান অতিথির বক্তৃতায় একেএম সেলিম রেজা হাবিব বলেন রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে কতিপয় দুষ্কৃতিকারী বিভিন্ন ধরনের আইনের পরিপন্থী কর্মকাণ্ড করে সমাজে পরস্পরের মধ্যকার সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এটা কোনভাবেই হতে দেওয়া যাবেনা। নিজনিজ আবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
