বেড়া প্রতিনিধি : বেড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ১৫ আগস্ট বিকাল তিন টায় বেড়া পৌর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে পৌর বিএনপি’র উদ্যোগ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ফজলুর রহমান ফকির। অনুষ্ঠানটি সঞ্চলন করেন সালাহ উদ্দিন ইকবাল। বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন মইনুল হক, মঈন উদ্দিন খাজা, আকসেদ আলি প্রমূখ। আরো বক্তব্য দেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে রক্ষা পাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবি জানান বক্তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
