স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত গণ অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। গতকাল সকালে আলহাজ¦ মোড় ও রেলগেটে পৃথক পৃথক ভাবে এসব কর্মসূচী পালন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকাল ৯টায় শহরের আলহাজ¦ মোড়ে অবস্থান নেয়। এরপর সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে ঈশ^রদী রেলগেট (জিরোপয়েন্ট) পদক্ষিণ করে আলহাজ্ব মোড়ে গিয়ে সমাবেশ করে। রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ^রদী উপজেলা সমন্বয়ক মুহিত মোস্তাকিম এর সভাপতিত্বে এসময় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইসরাইল হোসেন শান্ত, উপজেলা সহ-সমন্বয়ক ও ঈশ^রদী সরকারী কলেজের শিক্ষার্থী সজীব হাসান ও আসাদুল ইসলাম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
