স্টাফ রিপোর্টার ; ফরিদপুরে একটি ক্লিনিকে বুক ও পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়েছে। দুটি শিশুই কন্যা সন্তান। বুক ও পেট জোড়া লাগানো জমজ শিশু দেখতে নানা বয়সী মানুষ ক্লিনিকে ভীড় করছেন। মঙ্গলবার রাতে লাইফ কেয়ার হাসপাতালে সিজারিয়ান অপাশেনের মাধ্যমে জমজ শিশুর জন্ম হয়। আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার আয়েনগঞ্জ রাজাপুর গ্রামের দরিদ্র দিনমজুর সিফাত আলী ও আরজিনা খাতুন দম্পতির সন্তান এই জমজ শিশু। এটি তাদের চতুর্থ সন্তান। এর আগে তাদের একটি ছেলে ও দু’টি মেয়ে সন্তান রয়েছে। আরজিনা খাতুন জানান, মঙ্গলবার বিকেলে তার প্রসব বেদনা উঠলে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার গোপালনগর এলাকার লাইফ কেয়ার হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভর্তি হন তিনি। রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জমজ কন্যা সন্তাানের জন্ম হয়। আরজিনা জানান, এর আগে তিনবার আলট্রাসনোগ্রাম করা হয়েছে। ডাক্তাররা একবারও বলে নাই আমার জমজ সন্তান হবে। শুধু বলছে বাচ্চার পজিশন ঠিক নাই। নরমাল ডেলিভারী হবে না, সিজার করা লাগবে। এখন জমজ সন্তান বুক ও পেট জোড়া লাগানো হবে ভাবতেই পারিনি। এখন কি করার আছে। আল্লাহ দিয়েছেন। চেষ্টা করবো তাদের সুস্থ্যভাবে রাখার। অপারেশন করেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কর্মকর্তা ডা. ডলি রানী সাহা। তিনি বলেন, অপারেশন ভালভাবেই হয়েছে। বাচ্চা দু’টি সুস্থ্য আছে। তবে তারা একটি ফুসফুস দিয়ে শ^াস গ্রহন করছে। বুক ও পেট জোড়া লাগানো হলেও পায়ু পথ ও মাথা আলাদা রয়েছে। লাইফ কেয়ার হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রত্না খাতুন জানান, বাচ্চা দু’টি বের করতে অনেক কষ্ট হয়েছে। জমজ বাচ্চা অনেক দেখেছি, তারা আলাদা হয়েছে। কিন্তু এমন বুক ও পেট জোড়া লাগানো জমজ বাচ্চা এর আগে দেখিনি। বাচ্চা দু’টি ভালভাবেই খাবার গ্রহণ করছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরী হলে আশপাশের উৎসুক মানুষ পেট জোড়া লাগানো জমজ শিশু দেখতে ওই ক্লিনিকে ভীড় করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
