ভাঙ্গুড়া প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে দীর্ঘ দেড় যুগের বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপির রাজনীতিতে যেন সুবাতাস বইছে। সারা দেশের ন্যায় গত কয়েকদিন নানা কর্মসূচিতে মুখর রয়েছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি। বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রাণ কেন্দ্র শরৎনগর ও ভাঙ্গুড়া বাজার দু’দিনের অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। শরৎনগর বাজারে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন ও যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন,আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাফর ইকবাল হিরোক , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজীজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাহার বাবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির আহ্বায়ক ও বারবার নির্বাচিত কাউন্সিলর রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, যুবদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল রেজা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আখিরুজ্জামান মাসুম ও সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন,সদস্য সচিব লিখন সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
