আটঘরিয়া প্রতিনিধি : সমম্বিত কৃষি ইউনিট(প্রাণিসম্পদ খাত) এর আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাগরনী চক্র ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় আটঘরিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামি ফাউন্ডেশন সম্মেলন কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাণী সম্পদ কর্মকর্তা (জেসিএফ) ডা. মো: মাইদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা (জেসিএফ) মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা (জেসিএফ) কৃষি বিদ আব্দুল মজিদ সম্রাট, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (জেসিএফ) শেখ জিয়াউল হক। উক্ত কর্মশালায় ৩৫ জন খামারি ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
