স্টাফ রিপোর্টার : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রশাসনিক তিন পদে রদবদল আনা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম কর্তৃক স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়। যেখানে প্রক্টর পদে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক পদে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন ও পরিবহন পুলের প্রশাসক পদে ব্যাবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। বিশ^বিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনের আদেশ পাওয়া প্রসঙ্গে অধ্যাপক ড. মাসুদ রানা বলেন, আমি সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি এই বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাব, তারা যেন আমাকে নিজ নিজ অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করে। বিশ^বিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমি কাজ করবো। পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আগামী শনিবার আমি শিক্ষার্থীদের সাথে একটা উন্মুক্ত আলোচনা করে তাদের দাবি-দাওয়াগুলো নোট করে একে একে সমাধান করবো। আশা করি পরিবহন পুল নিয়ে শিক্ষার্থীদের যে হতাশ আছে তা আমি দুর করতে পারবো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
