ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল থেকে উপজেলা বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত খন্ড খন্ড মিছিল এসে পৌর মুক্ত পরিপূর্ণ হয়ে যায়। ফরিদপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের আসরের নামাজ আদায়ের পর পৌর মুক্ত মঞ্চ থেকে এক বিরাট র্যালী শান্তিপূর্ণ ভাবে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার পাশ দিয়ে ঘুরে আবার মুক্ত মঞ্চে এসে জড়ো হয়। আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র্যালী পরিচালনা করেন হাদল ইউনিয়ন সভাপতি মো: আব্দুল হাই। বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু তালেব, সেক্রেটারী জিয়াউর রহমান, সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাফিনুর ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাও: রওশন আলম, তারবিয়াত সেক্রেটারী মাও: ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মো: রফিকুল ইসলাম, পৌর জমায়াতের সভাপতি মাও: শহীদুল ইসলাম, পৌর সেক্রেটারী মো: রমজান আলী, বি,নগর ইউনিয়ন সভাপতি হাফেজ সাইদুর রহমান, শিবিরের সভাপতি রিপন বিল্লাহ, সেক্রেটারী জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা থানা ও কোন মন্দিরে যেন হামলা না হয় এবং দেশে কোন বিশৃংখলার সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। যদি কেহ বিশৃংখলার সৃষ্টি করে তাহাকে ধরে থানায় সোপর্দ করার আহ্বান জানান। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
