স্টাফ রিপোর্টার : ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পাবনায় গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। সকাল থেকে শহরের আব্দুল হামিদ সড়কে শহীদ চত্বরে (ট্রাফিক মোড়) ছাত্র জনতা অবস্থান নেয়। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। সেখানে আন্দোলনের সমন্বয়করা বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, সারাদেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। হত্যার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মাঠে থাকে। সেইসাথে বিদেশে বসে স্বাধীন দেশে আবারো নীল নকশা তৈরি করার ষড়যন্ত্র চলছে, তা ছাত্র জনতা মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন। সেখানে বক্তব্য দেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম, বরকত উল্লাহ ফাহাদ, ইউসুফ বিপ্লব, আশরাফুল ইসলামসহ নেতৃবৃন্দ। কর্মসূচিতে অসংখ্য ছাত্র ছাত্রী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
