স্টাফ রিপোর্টার : বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে অটোভ্যানের ধাক্কায় রিতা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রিতা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে মায়ের কাছে বিস্কুট খাওয়ার বায়না ধরে রিতা। মা টাকা দিলে সে বাড়ির অদূরেই বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে ফিরছিল। পথে ব্যাটারিচালিত দ্রুতগতির একটি অটোভ্যান ধাক্কা দিলে মাথা, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্বর আহত হয় রিতা। তাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
