স্টাফ রিপোর্টার : সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড বন্ধ ঘোষণা করা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে। একইসাথে ঘোষণা করা হয়েছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস। গতকাল মঙ্গলবার বিকেলে এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ^বিদ্যালয় প্রশাসন। উপাচার্যের অনুরোধক্রমে রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে জরুরী আলোচনা ও বিশ^বিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১(১২) অনুযায়ী সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কর্মকান্ড (সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবি সংগঠন) বন্ধ করা হলো। অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমন্বয়কদের একজন ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, এমন সিদ্ধান্তের জন্য আমরা ভিসি ম্যামকে ধন্যবাদ জানাই। তিনি সাধারণ শিক্ষার্থীদের মনের কথা বুঝতে পারছেন। মিরাজুল আরো বলেন, ‘গত রোববার (১২ আগস্ট) দুপুর ১২টায় আমরা বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। তার মধ্যে ভিসি ম্যাম দু’টি দাবি পূরণ করেছেন। বাকি দাবিগুলোও বাস্তবায়নের জন্য তিনি আশ^াস দিয়েছেন। আশা করি রাজনীতিমুক্ত সুস্থ্য একটা ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারবো। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে অফিস আদেশও জারী করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
