স্টাফ রিপোর্টার : ২৪ দিন বন্ধ থাকার পর সারাদেশের মতো পাবনাতেও মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল। ঈশ^রদী জংশন স্টেশন থেকে লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ঈশ^রদী জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবা শাহীনুর জানান, ভোর পাঁচটার দিকে ঈশ^রদী জংশন রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে একটি নাইনটি নাইন আপ কমিউটার, সকাল সাতটার দিকে রহনপুর অভিমুখে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। এছাড়া রাজশাহী থেকে সকাল সোয়া আটটায় ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে দশটায় ঈশ^রদী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে যাত্রা করে। এদিকে, ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে খুলনা যাচ্ছিলেন গৃহবধূ নার্গিস আক্তার। বলেন, রাজশাহীতে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ছাত্র আন্দোলনে আটকা পড়েছিলাম। অবশেষে আজ স্বামীর বাড়িতে ফিরছি। ওখানে আমার স্বামী-শ^শুড়রা বাড়িতে একা খুব সমস্যার মধ্যে ছিল। পাকশি পশ্চিমাঞ্চল বিভাগ কার্যালয় সুত্র জানায়, এই বিভাগীয় রেলপথের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে ১১ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
