স্টাফ রিপোর্টার : পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে সাঁথিয়ার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু হলো উক্ত গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান (৩) ও শাহীন আলীর ছেলে ইয়ামিন (৪)। তাদের দুজনের বাবা মালয়েশিয়া প্রবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রোহানের মা রত্না খাতুন বাড়ির পাশে ইছামতি নদীতে কাপড় কাঁচতে যান। এ সময় তার সঙ্গে রোহান এবং ইয়ামিন যায়। এদিকে রত্নার অগোচরে দুই শিশু পাশেই একটি পুকুরে শাপলা ফুল তুলতে যায়। রোহানের মা কাপড় কাঁচা শেষে দেখতে পান রোহান ও ইয়ামিন নেই।তিনি বাড়ি এসে সবাইকে জানান, রোহান আর ইয়ামিনকে পাওয়া যাচ্ছে না। স্বজনরা তাদের অনেক খোঁজাখুজি করতে থাকার একপর্যায়ে দেখতে পান বাড়ির পাশে পুকুরের পানিতে ইয়ামিন ভেসে আছে। স্বজনরা পানিতে নেমে প্রথমে ভাসমনা অবস্থায় ইয়ামনিকে এবং পরে খুঁজতে খুঁজতে পানির নিচে থেকে রোহানকে উদ্ধার করে। পরে দু’জনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ময়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল এগারোটার দিকে দু’জনই পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরে শাপলা ফুল তুলতে নেমে ডুবে মারা যায়। ঘটনাটি হৃদয় বিদারক। পরিবারের অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পানিতে ডুবে ২ শিশু মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় পরিবারের কেউ অভিযোগ দেয়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
