স্টাফ রিপোর্টার : দেশে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পাবনায়। গতকাল সোমবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানবন্ধনে অধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কথিত আয়না ঘরে দেশের অনেক মানুষ বছরের পর অন্যায়ভাবে গুমের শিকার হয়েছেন। তাদের পরিবার পরিজন শঙ্কা ও মানবেতর জীবনযাপন করছেন। অনতিবিলম্বে এসব গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবার ও স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান। সেইসঙ্গে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ সকল মানবাধিকার লংঘনের দ্রুত বিচারেরও দাবী জানান বক্তারা। বক্তব্য দেন সাংবাদিক আখতারুজ্জামান আখতার, মাহফুজ আলম, নরেশ মধু, প্রফেসর নুরুল আলম বাচ্চু, অধিকারের পাবনা জেলা সমন্বয়ক সাংবাদিক আবুল কালাম আজাদ। এ সময় সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী, প্রবীর সাহা, সুশান্ত কুমার সরকার, সহকারী অধ্যাপক আবু সাঈদ, ড. আলমগীর হোসেন, রেজাউল করিম মুরাদ, শামসুন্নাহার বর্ণা, জেসমিন আক্তার, ফরহাদ হোসেন, আব্দুল মতিন, অধিকার কর্মী বিষ্ণু পদ হোড় প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
