মাসুদ রানা : আটঘরিয়ার চাঁদভা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন জানান, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বুধবার চেয়ারম্যান পদ প্রার্থী কুদ্দুস আলী, শফিউল ইসলাম সোহাগ, কামাল হোসেন, আসাদুজ্জামান নান্নু মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন এ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী রইলেন ১১জন। তারা হলেন শাজাহান আলী, আক্কাস আলী, মো: বকুল বিশ্বাস, মো: ওলিউল্লাহ, হান্নান আলী, এমএ মান্নান, হাসিনুর রহমান, মাহমুদুল আলম, এএনএম মনিরুৃল ইসলাম, নাজিম উদ্দীন ও আব্দুল্লাহ আল কাফি। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬২৬ টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ হাজার ২৫২ জন, মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৩৭৪ জন। আগামী ২৭ জুলাই চাঁদভা ইউনিয়ন পরিষদ উপরির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
