ক্রীড়া প্রতিবেদক : শেষ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্ণামেন্ট। গতকাল বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বেড়া সরকারি স্কুল এন্ড কলেজ ২-০ গোলে দোগাছি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বেড়া কলেজের সেতু, সেরা গোলদাতা হন ভাঙ্গুড়া কলেজের আকাশ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক শহিদুল হক মানিক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রলয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্ণামেন্টে জেলার ৯ উপজেলা থেকে ৯ টি কলেজ অংশ গ্রহণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
