ভাঙ্গুড়া প্রতিনিধি : চল্লিশ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের পরেও বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকছে। এতে সড়কের কার্পেটিং দ্রুত নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কার কাজের মাত্র একমাস না পেরোতেই কার্পেটিং এর বিভিন্ন স্থানে পানি জমা হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহন চালকরা। জানা যায়, গত অর্থ বছরের মার্চ মাসে পাবনা সড়ক ও জনপদ অধিদপ্তর ভাঙ্গুড়া উপজেলার জগাতলা থেকে ভাঙ্গুড়া বাজার হয়ে দিয়ারপাড়া রেলগেট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের প্রায় ২.৭৫ কিলোমিটার কার্পেটিং এর জন্য দরপত্র আহ্বান করে। এতে বিভিন্ন ব্যায় বাদ দিয়ে বরাদ্দ ধরা হয় প্রায় ৪০ লাখ টাকা। পাবনার ঠিকাদার মিঠু সরদার ও ওহিদুল ইসলাম কাজটি পান। গত জুন মাসে তারা তড়িঘড়ি করে কার্পেটিং এর কাজ শেষ করেন। এতে সড়ক অসমতল হয়। সড়কের বিভিন্ন স্থানে ৩ ইঞ্চি পর্যন্ত উঁচু নিচু থেকে যায়। সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গুড়া মহিলা কলেজ থেকে কাশিপুর মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ৮-১০ ফুট পরিসরে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পানি জমে রয়েছে। এছাড়া সড়কের মাঝখান দিয়ে বিভিন্ন স্থানে ছোট ছোট গর্তে পানি জমে রয়েছে। এতে সড়কে যানবাহন চলাচলে ঝাকুনির ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ভাঙ্গুড়া স্টেশন এলাকাতেও সড়কের বিভিন্ন স্থানে নিচু হওয়ায় পানি জমে রয়েছে। একদিন বৃষ্টি হলে পানি শুকাতে তিন দিন পর্যন্ত সময় লাগে বলে জানান স্থানীয় বাসিন্দারা। অটোভ্যান চালক নবির উদ্দিন বলেন, এই সড়ক উপজেলার প্রধান সড়ক। কিন্তু দায়সারা ভাবে সংস্কার করা হয়েছে। সংস্কারের সময়েই পাথর উঠে যায়। এতে বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত হওয়ায় গাড়ি চালানোর সময় প্রচুর ঝাঁকুনি লাগে। আর কিছু স্থান একেবারে নিচু হওয়ায় পানি জমে থাকে। এ বিষয়ে ঠিকাদার ওহিদুল ইসলাম বলেন, টেন্ডার অনুযায়ী সংস্কার কাজ করা হয়েছে। এরপরেও সড়কের কোথাও পানি জমে থাকলে সওজ অফিস পানি বের করার ব্যবস্থা করবে। এখানে আমাদের কিছু করার নাই। পাবনা সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাদেকুর রহমান (চলতি দায়িত্ব) বলেন, এসবিএসটি কার্পেটিংএ সড়ক একেবারে মসৃণ হয় না। তবে সড়কের সোল্ডারের কাছে পানি জমা হলে বের করার ব্যবস্থা করা হবে। নতুবা পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এটি সমাধান করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
