স্টাফ রিপোর্টার : কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলায় উরুগুয়ের কাছে হেরে গেছে ব্রািিজল। রোববার সকালে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ উরুগুয়ের কাছে ট্রাইবেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি। এদিকে ম্যাচ হেরে হতাশার ছায়া নেমে আসে বাংলাদেশে ব্রাজিল ভক্তদের মাঝে। প্রিয় দল হেরে যাওয়ায় ঈশ^রদী উপজেলার দাশুড়িয়া প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক ব্রাজিল সমর্থক সন্তোাষ কুমার মনের কষ্টে স্কুল কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছেন।
ভারাক্রান্ত মন নিয়ে তিনি রোববার একদিনের জন্য ছুটির আবেদন করেছেন তিনি। সেই ছুটির আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। লিখিত আবেদনে ওই শিক্ষক বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, প্রিয় দল ব্রাজিল আজ সকালে কোপা আমেরিকা কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রাইবেকারে পরাজিত হয়েছে। প্রিয় দল ব্রাজিল পরাজিত হওয়ায় আমি ভীষণভাবে মর্মাহত। এই অবস্থায় আমি বিদ্যালয়ে যেতে পারছি না। আমাকে একদিনের ছুটি দিতে বার্ধিত করবেন।’ এ বিষয়ে দাশুড়িয়া প্রি ক্যাডেট স্কুলের পরিচালক গোপাল অধিকারী জানান, ‘ব্রাজিল হেরে যাওয়ায় তার স্কুলের সহকারী শিক্ষক সন্তোষ কুমার মনের দু:খ নিয়ে একদিনের ছুটির আবেদন করেছেন। আমরা স্কুল কর্তৃপক্ষ তাকে একদিনের ছুটি দিয়েছি, সোমবার তিনি স্কুলে আসবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
