ক্রীড়া প্রতিবেদক : সদর উপজেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ ১৭ বালক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টর উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান শেখ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া খাতুন, চরতারাপুর ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিক খান, দাপুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুকসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় দাপুনিয়া ইউনিয়ন ২-০ গোলে পরাজিত করে চরতারাপুর ইউনিয়নকে। এ টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ফুটবল দল অংশ নিচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
