এফএনএস বিনোদন: প্রথমবার ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ সিনেমায় ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পাবে পদাতিক। গত বুধবার সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক অপেক্ষার পর পদাতিক আসছে। দর্শকদের মতো আমিও অপেক্ষায় ছিলাম। এবার প্রেক্ষাগৃহে সবাই দেখতে পারবেন।’ এই অভিনেতা আরও বলেন, ‘মৃণাল সেনের মতো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় বিষয়। পদাতিক সিনেমায় অভিনয় করার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
