স্টাফ রিপোর্টার : বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রের মঞ্চে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সুরেলা সন্ধ্যা। অনুষ্ঠানে সম্মেলক নৃত্য ও সম্মেলক আবৃত্তি পরিবেশন করে বনমালী শিল্পকলা কেন্দ্রের প্রশিক্ষণার্থী ও শিল্পবৃন্দ। বনমালীর যুগ্ন সম্পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী এ অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন। একক সঙ্গীত পরিবেশন করেন বিনীতা ভদ্র, পি এম মান্নান, সাদিয়া আরেফিন কথা, জয়িতা সরকার, তারেক মাহমুদ, সোহানা শারমিন তিথি, সজীব দাস মিলন, রেজয়ান শাহরিয়ার রাতিন ও সুমন। দ্বৈত আবৃত্তি করেন হাবিবুল্লাহ জোয়াদ্দার ও মাজেদা পারভীন। সম্মেলক সঙ্গীতে বিনীতা ভদ্র, পি এম মান্নান, সাদিয়া আরেফিন কথা, জয়িতা সরকার, তারেক মাহমুদ, সোহানা শারমিন তিথি, সজীব দাস মিলন, রেজয়ান শাহরিয়ার রাতিন, সুমন, শ্রাবণী ও নীলা অংশ নেন। যন্ত্র সঙ্গীতে ছিলেন কি- বোর্ডে প্রলয় চাকী, গিটারে সানী চাকী, বেস গিটারে জিয়া, তবলায় সঞ্জীব দাস নন্দ ও কাহনে ছিলেন বিকাশ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বনমালীর সাধারন সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ। কারিগরী সহযোগিতায় ছিলেন মতিনুর আলম সবুজ, ফিরোজ আলম স্বপন, মারুফুর রহমান, রুমন, শিরোন, ইসাহক, আছাদ ও আল মামুন হোসেন রিমন। অসংখ্য দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
