স্টাফ রিপোর্টার: ঈশ^রদীর দাশুরিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একসাথে নিহত ৫ বন্ধুর ৪ জনের বাড়িই দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামে। পুরো গ্রাম জুড়ে শোকের মাতম। গতকাল শুক্রবার সকালে আজমপুরের পরিবেশ ছিলো ভারী ও বেদনাময়। মরদেহের জন্য অপেক্ষা করছেন নিহতদের শোকজর্জর স্বজন ও গ্রামবাসী। তাদের কান্নার রোলে ভারি হয়ে ওঠে পরিবেশ। নিহতরা হলেন জিহাদ হোসেন (১৭), রিয়াদুল ইসলাম শিশির (১৮), সিফাত হোসেন (১৮), বিজয় হোসেন (১৯) ও শাওন (১৮)। নিহতদের মাঝে শিশিরের বাড়ি ভাড়ইমারী গ্রামে ও বাকি ৪ জনের বাড়ি আজমপুরে। নিহতদের মধ্যে চালক বিজয় হোসেন ছাড়া বাকি চারজন ঈশ^রদী টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ছাত্র। তবে ৫ জনই ঘনিষ্ঠবন্ধু তারা। নিহত জাহিদের বাবা রেজাউল ইসলাম বলেন, আমার ছেলে সন্ধ্যার পর বাড়িতেই ছিল। হঠাৎ তার এক বন্ধু এসে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার এক ঘন্টা পরই খবর আসে জাহিদসহ পাঁচজন মারা গেছে। আমিসহ এলাকার লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি জাহিদের মরদেহ। এলাকাবাসী দুলাল হোসেন বলেন, একই গ্রামের চারজনসহ পাঁচজন তরুণের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। নিহত পাঁচজনই বন্ধু ছিল। এদের চারজনের বাড়ি পাশাপাশি। তাদের এমন মৃত্যুতে গ্রামের মানুষ নির্বাক। একসাথে এমন ৫ জনের নিহত হবার ঘটনা এ গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। এদিকে নিহত পাঁচ বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা আজমপুর ও ভারইমারি গ্রামে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান এর আগে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে গতকাল সকাল ১০টার দিকে ঈশ^রদী হাইওয়ে থানা থেকে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, উপজেলা প্রশাসন থেকে আমরা নিহতদের পরিবারের খোঁজখবর রাখছি। তাদের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে আছি। সরকারিভাবে যতোটুকু সম্ভব তাদের পরিবারকে সহযোগিতা করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
