স্টাফ রিপোর্টার : ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গাপন সংবাদের ভিত্তিতে সদর থানার রাঘবপুর রেলগেইট এর নিরাপত্তাকর্মীর রুমের সামনে মঙ্গলবার অভিযান পরিচালনা করে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় সদর থানার দোপকোলা গ্রামের কুবাত শেখের ছেলে মোঃ আলহাজ¦ শেখ (২৪) কে। অপরদিকে বুধবার সদর থানার পৌর এলাকার আল আকসা মার্কেটের সামনে থেকে ৮০ পিচ ইয়াবা ট্যবলেটসহ গ্রেফতার করা হয় চক ছাতিয়ানী মহল্লার তাজু হোসেনের ছেলে শাহীন হোসেন (৩৩) ও গোবিন্দা মহল্লার মরহুম সাগর আলীর ছেলে সেলিম হোসেন (৪২) কে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
