এফএনএস বিদেশ : রপ্তানি বাড়ায় পাকিস্তানের বাণিজ্য ঘাটতি কমেছে। গত মঙ্গলবার দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত হিসাবে দেখা গেছে, ২০২৪ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ১২ দশমিক ৩ শতাংশ কমে ২৪ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার হয়েছে। ২০২৩ অর্থবছরে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি ছিল ২৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। জুলাই, ২০২৩-জুন, ২০২৪ সময়কালে দেশটির মোট রপ্তানি ১০ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩০ দশমিক ৬৪৫ বিলিয়ন ডলার হয়েছে। এদিকে আমদানি শূন্য দশমিক ৮৪ শতাংশ কমে ৫৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার হয়েছে। ২০২৪ সালের জুনে বিদেশে পাকিস্তানি পণ্যের রপ্তানি ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ দশমিক ৫২৯ বিলিয়ন ডলার হয়েছে। আগের বছরের একই সময়ে দেশটি রপ্তানি করে ২ দশমিক ৩৫৬ বিলিয়ন ডলারের পণ্য। বিশ্লেষকরা জানিয়েছেন, অভ্যন্তরীণ কম চাহিদা, আমদানিতে পদক্ষেপ ও বৈশ্বিকভাবে পণ্যের দাম কমায় মূলত বাণিজ্য ঘাটতি কমেছে। পণ্যের ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি কমলে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতিও কমে, যা এরইমধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে। যদিও পাকিস্তানের মোট বাণিজ্য ঘটতি এখনো অনেক বেশি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্ধৃত্ত দেখছে দেশটি। অর্থনৈতিকভাবে সংকটে থাকা পাকিস্তানের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চীনের সঙ্গে।
সূত্র: জিও নিউজ
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
