স্টাফ রিপোর্টার : জেলা আওয়ামীলীগের সদস্য, ঈশ^রদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ব্যক্তিগত সহকারী (পিএস) বশির আহমেদ বকুল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। তিনি ঈশ^রদীর সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়ার মরহুম আবুল হাশেম মালিথার ছেলে। তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিনই বাদ মাগরিব সাহাপুর মালিথাপাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। এরপরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে বশির আহমেদ বকুলের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এমপি, ঈশ^রদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহিন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান রানা সরদার প্রমূখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
