স্টাফ রিপোর্টার : জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য, সাবেক ছাত্রদল নেতা সোমনাথ বাগচীর পিতা রঘুনাথ বাগচীর জীবনাবসান ঘটেছে। সিরাজগঞ্জের এনায়েতপুৃরস্থ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে নয়টায় তার জীবনাবসান ঘটে। তিনি প্রয়াত অনুকুল চন্দ্র বাগচীর ছেলে। এক সময়ে এডওয়ার্ড কলেজের সাবেক ছাত্রনেতা রঘুনাথ বাগচীর বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি অবসরপ্রাপ্ত একজন চাকরিজীবি ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার জীবনাবসানের খবর জেনে দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ রাধানগর মজুমদার পাড়াস্থ তার বাড়িতে ছুটে যান। গতকাল দুপুরে শালগাড়িয়া শহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে সোমনাথ বাগচীর পিতা রঘুনাথ বাগচীর জীবনাবসানে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ^াস, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকার, সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি শেখ তুহিন, সাবেক সাধারন সম্পাদক মোসাব্বির হোসেন সনজু, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান ও সদস্য সচিব কমল শেখ টিটু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে সোমনাথ বাগচী তার প্রয়াত পিতার আত্মার শান্তি কামনায় সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
