সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। অথচ আষাঢ় মাস শেষ হতে চললেও পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে তেমন পানি নেই। এতে এবছর বিলে মাছ সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য বিলে পানি না থাকার জন্য এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে দায়ী করছেন।
বিলপাড়ের খয়রান গ্রামের ময়েন উদ্দিন বলেন প্রাকৃতিক বৃষ্টিপাতের পাশাপাশি গাজনার বিলে বর্ষার নতুন পানি আসার একমাত্র রুট উপজেলার ত্রিমোহনী স্লুইস গেট। প্রতিবছর আষাঢ় মাসের শুরুতে পদ্মা নদী হতে ওই গেট দিয়ে গাজনার বিলে পানি আসে। এসময় পানির সাথে প্রচুর পরিমাণে প্রাকৃতিক মাছও আসে। বিলপাড়ের মৎস্যজীবীরা ওই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি ওই মাছ কিছুটা হলেও উপজেলাবাসীর চাহিদা মেটায়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবছর আষাঢ় মাসের শুরুর দিকে স্লুস গেট বন্ধ রাখে। ফলে চলতি বর্ষা মৌসুমেও এক সময়ের খরস্রোতা গাজনার বিলে তেমন পানি নেই। বিলপাড়ের শারীরভিটা গ্রামের হেদায়েত আলী বলেন চলতি মাসে বিলে পর্যাপ্ত পানি না আসলে একদিকে মাছ সংকট দেখা দিবে, অন্যদিকে বিলে আবাদ করা আমন ধান ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাব চৌধুরী বলেন আষাঢ় মাসের শুরুর দিকে বিলে পানি প্রবেশ করলে বিলের আশপাশের নিচু জমিতে আবাদ করা পাট এবং রোপা আমন ধান ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। সে কারণে ওই সময় স্লুইস গেট বন্ধ রাখা হয়। তবে বর্তমানে স্লুইস গেট খোলা আছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
