বেড়া প্রতিনিধি : পূর্ব বিরোধের জেরে শত্রুতায় আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের তালিম নগর গ্রামের মরহুম চেনুর উদ্দিনের ছেলে সামছুল এর বাড়িতে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীর থেকে পাওয়া তথ্যে জানা যায়, শুক্রবার সকাল ৮ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলম সরদারের নেতৃত্বে কয়েকজন এ হামলা-ভাংচুর করে। পরে সামছুল বাদী হয়ে একই গ্রামের আলম সরদার, আরিফ সরদার, শহিদ মন্ডল, মমিন সরদারসহ অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে আমিনপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, উক্ত আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা দেশীয় অস্ত্রসত্র নিয়ে সামছুলের বাড়ির বেড়া, ছাপড়া ঘড়, দরজা-জানালা ভেঙে নিয়ে যায়।
বাদি সামছুর বলেন, আমার দখলকৃত সম্পত্তি জোরপূর্বক দখল করবে বলে হুমকি িেদয় আসছিল। তারা আজ শুক্রবারে আমার বাড়ির বেড়া ছাপড়া ঘড় ও দরজা-জানালা ভেঙে নিয়ে গেছে। আমারর প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে । এ ঘটনায় আমরা সবাই আতঙ্কে আছি। অভিযোগ তদন্তকারী পুলিশ পরিদর্শক (এ এস আই) আবু ইউছুব আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, হামলা-ভাংচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
