মাসুদ রানা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান। উক্ত খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে পরে ট্রাইবেকারে আটঘরিয়া পৌরসভা ফুটবল একাদশ ৪-১ গোলে দেবোত্তর ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করেন চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন পৌরসভার গোলকিবার হাসিবুল ইসলাম, ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সালমান, সর্বোচ্ছ গোলদাতা হয়েছেন দেবোত্তর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের স্বপন। অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
