স্টাফ রিপোর্টার ঃ পাবনার সুজানগরে প্রতিপক্ষের হামলায় পঙ্গু হওয়া মোজাই বিশ্বাস (৫৫) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার রানীনগর গ্রামের মৃত- আছির উদ্দিন বিশ্বাসের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, পূর্ব বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার বিকালে ওই গ্রামের আলম বিশ্বাস ও তার লোকজনের হামলায় একই গ্রামের যুবলীগ নেতা আল আমিন মিয়া নিহত হয়। এ ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যা রাতে আল আমিনের চাচাতো ভাই শাহীন মিয়ার নেতৃত্বে শতাধিক সশস্ত্র লোকজন একই গ্রামের শাহজাহান বিশ্বাসের বাড়িতে অগ্নিসংযোগ করাসহ প্রতিপক্ষের ৩৫/৩৬টি বাড়ি ও মোটরসাইকেল ভাংচুর, লুটপাট এবং বেশ কয়েকটি হালের গরু ও ছাগল লুট করে। হামলাকারীরা ওই সকল বাড়ির মহিলাদেরকেও মারপিট করে। এ ঘটনায় ওই সকল বাড়ি পুরুষ শূন্য হয়ে পড়ে। পরের দিন শনিবার সকাল ১০টার দিকে উক্ত আলম বিশ্বাসের বাবা মোজাই বিশ্বাস বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের শাহীন মিয়া ও তার লোকজন বাঘুলপুর নামকস্থান হতে মোজাই বিশ্বাসকে হাতুড়ি দিয়ে উপর্যুপরি পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিকিৎসাধীন অবস্থায় ওইদিন সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নুরুজ্জামান বলেন আল আমিন হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। কিন্তু শাহজাহান বিশ্বাসের বাড়িতে অগ্নিসংযোগসহ বাড়ি ভাংচুর, লুটপাট এবং মোজাই আহত হওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় কোন অভিযোগ না দেওয়ায় মামলা হয়নি। মোজাই বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনা থানা পুলিশ অবহিত আছে। অভিযোগ দিলে মামলা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
