স্টাফ রিপোর্টার : ষাটের দশকের তুখোড় ছাত্র নেতা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষনার জন্য কারাবরণকারী, স্বাধীন জনগনতান্ত্রিক বাংলাদেশ গঠনের বিপ্লবী নেতা, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুবউল্লাহ’র সহধর্মিণী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, পাবনা- ১ আসনের সাবেক এমপি আব্দুল আওয়াল মির্জার একমাত্র মেয়ে সালমা মাহবুব উল্লাহ আলো (৭৮) গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকালবাদ জোহর ঢাকার গ্রীণ রোডস্থ তার বাড়ির সন্নিকটের জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ^াসসহ বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবীদগনসহ অসংখ্য মানুষ এতে শরিক হন। নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার গ্রামের বাড়ি বেড়ার জয়নগরে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
